আন্তর্জাতিক

ওয়াশিংটনে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিই ‘সম্ভাব্য আততায়ী’: ট্রাম্প

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ওয়াশিংটনে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিই ‘সম্ভাব্য আততায়ী’: ট্রাম্প- খবরের থাম্বনেইল ফটো

ওয়াশিংটনে একটি মিডিয়া গালা অনুষ্ঠানে গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে 'সম্ভাব্য ঘাতক' বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


তার দাবী, ওই ব্যক্তির কাছে 'একাধিক অস্ত্র' ছিল।


ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


শনিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি ভবনের নিরাপত্তা চেকপয়েন্ট অতিক্রম করে ভেতরে প্রবেশ করে।


এসময় এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তবে 'খুবই উন্নতমানের’ বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত থাকায় তিনি প্রাণে বেঁচে গেছেন। 


মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ওই রাতের ঘটনাপ্রবাহের সব দিক আমরা পর্যালোচনা করে দেখেছি। বলতেই হয়, এই ভবনের নিরাপত্তাব্যবস্থা খুব বেশি শক্তিশালী নয়।’


সম্পর্কিত খবর