সারাদেশ

সুনামগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

সুনামগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু - খবরের থাম্বনেইল ফটো

জেলার সদর উপজেলায় গতকাল সোমবার বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।


নিহতরা হলেন-সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে জমির উদ্দিন ও একই উপজেলার গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন।

‎

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের দেখার হাওরে অন্যান্য কৃষকদের সাথে ধান কাটতে যান জমির উদ্দিন।


এ সময় আকস্মিক বজ্রপাতে জমির উদ্দিন আহত হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


▌সম্পর্কিত খবর