আন্তর্জাতিক
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৮

চলমান যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় আট জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরাও রয়েছেন।
এই হামলায় দুই সেনা সদস্য আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি বড় সুড়ঙ্গ নেটওয়ার্ক খুঁজে পেয়ে ধ্বংস করা হয়েছে।
মার্চের শুরু থেকে ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর বিরুদ্ধে লড়তে, তারা দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন করেছে।
১৭ এপ্রিলের নড়বড়ে যুদ্ধবিরতির পরও সহিংসতা অব্যাহত রয়েছে।
উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ করছে।







