সারাদেশ

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি গাইবান্ধাবাসীর

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি গাইবান্ধাবাসীর- খবরের থাম্বনেইল ফটো

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ সহজ করা এবং আঞ্চলিক অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানান তারা।


শুক্রবার বিকেলে ব্রহ্মপুত্র নদের তীরে বালাশীঘাটে ‘সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, বালাশীঘাট-বাহাদুরাবাদঘাট সেতু উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। সেতুটি নির্মিত হলে ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে, কমবে যাতায়াতের সময় ও ব্যয়, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কৃষিখাতেও ইতিবাচক প্রভাব পড়বে।


তারা আরও বলেন, বর্তমান সময়ে উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য উন্নত যোগাযোগব্যবস্থা অপরিহার্য। এ প্রেক্ষাপটে দ্রুত প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান বক্তারা।


মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা, ফুলছড়ি উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদ, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, গাইবান্ধা জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি তৌহিদুর রহমান মিলন, জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ফয়সাল কবির রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহীদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবনসহ অন্যান্যরা।


কর্মসূচি থেকে দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানানো হয়।


সম্পর্কিত খবর