সারাদেশ

মেহেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি

শেয়ারঃ

মেহেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত- খবরের থাম্বনেইল ফটো

বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা, র‍্যালি, মানববন্ধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৭ মে) সকালে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, মানববন্ধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন এবং মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মারুফ আহমেদ বিজন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের সদস্য নূর রহমান, নজরুল ইসলাম, রুহুল আমিন, সোহেল রানা, যুব প্রধান খন্দকার বদরুদ্দোজা এবং ইউনিট লেভেল অফিসার মো. সাব্বির মিয়াসহ অন্যান্যরা।


সম্পর্কিত খবর