আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু- খবরের থাম্বনেইল ফটো

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক বিশাল শপথগ্রহণ অনুষ্ঠানে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্যের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্থানীয় সময় শনিবার বেলা ১১টার পর শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। গভর্নর আর এন রবি শপথবাক্য পাঠ করান শুভেন্দু অধিকারীকে। এর মধ্য দিয়ে তিনি পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।


এর আগে হুডখোলা গাড়িতে শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন নরেন্দ্র মোদি। শপথ অনুষ্ঠানে অংশ নিতে সকালেই কলকাতায় পৌঁছান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি সভাপতি জে.পি. নড্ডা এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন— বিজেপির সর্বভারতীয় সভাপতি, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও এনসিপি নেতা প্রফুল্ল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, চিরাগ পাসওয়ান, স্মৃতি ইরানি, শিবরাজ সিং চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, অগ্নিমিত্রা পাল, অভিনেতা মিঠুন চক্রবর্তীসহ কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতারা।


সম্পর্কিত খবর