সারাদেশ

বাকেরগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

বাকেরগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন- খবরের থাম্বনেইল ফটো

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বরিশালের বাকেরগঞ্জে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সকাল ৯টায় সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


ঘণ্টাব্যাপী মানববন্ধনে সঞ্চালনা করেন জমিরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ফারিয়ার সভাপতি তোফাজ্জল হোসেন মনির, উপদেষ্টা এনামুল ইসলাম নয়ন ও নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাকিব আল হাসান, এবং সদস্য মো. শাহআলম, আব্দুল্লাহ আল মামুন, শাহজালাল নাসিম প্রমুখ।


বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নন, বরং এ দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজে ‘দালাল বিরোধী অভিযানের’ নামে কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে আটকের ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে অবিলম্বে আটককৃত রিপ্রেজেন্টেটিভদের মুক্তির আহ্বান জানান।


সম্পর্কিত খবর