সারাদেশ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

ডেস্ক

শেয়ারঃ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু- খবরের থাম্বনেইল ফটো

জামালপুরের সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশু মারা গেছে।


সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ইয়াসিন ওই গ্রামের মুদি দোকানদার শাহীন মিয়ার ছেলে।


পরিবার ও হাসপাতাল থেকে গেছে, শাহীন মিয়া স্থানীয় বাজার থেকে পরিবারের জন্য কিছু লিচু কিনে নিয়ে আসে। বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় বিচি আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।


সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. দেবাশীষ রাজবংশী জানান, শিশুটিকে তার পরিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে এনেছিল; কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।


সম্পর্কিত খবর