আন্তর্জাতিক

নাকবা দিবস উপলক্ষে ভিডিও প্রকাশ করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

নাকবা দিবস উপলক্ষে ভিডিও প্রকাশ করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি- খবরের থাম্বনেইল ফটো

নাকবা দিবস উপলক্ষে একটি ভিডিও ও বিবৃতি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।


ভিডিওটিতে নিউইয়র্কের এক বাসিন্দা ইনিয়া বুশনাকের সাক্ষাৎকার দেখানো হয়, যিনি নিজেকে নাকবা থেকে বেঁচে যাওয়া ব্যক্তি হিসেবে পরিচয় দেন। সাক্ষাৎকারে তিনি ১৯৪৮ সালের আশপাশে জেরুজালেমে জায়নবাদী গোষ্ঠীর আগমনকে কেন্দ্র করে নিজের বাড়িঘর ত্যাগ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।


ভিডিওতে নাকবা সম্পর্কে বলা হয়, এটি একটি আরবি শব্দ, যার অর্থ “বিপর্যয়”। ১৯৪৭ থেকে ১৯৪৯ সালের মধ্যে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া ও পরবর্তী সংঘাতের সময় আনুমানিক ৭ লাখেরও বেশি ফিলিস্তিনির বাস্তুচ্যুত হওয়ার ঘটনাকে এ শব্দটি নির্দেশ করে।


এতে আরও উল্লেখ করা হয়, হাগানাহ, ইরগুন ও লেহি সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ওই সময় ৪০০টিরও বেশি ফিলিস্তিনি গ্রাম ও শহর ধ্বংস করে এবং বহু মানুষ নিহত ও বাস্তুচ্যুত হন। প্রতিবছর ১৫ মে নাকবা দিবস হিসেবে ফিলিস্তিনিরা এই ঘটনাকে স্মরণ করে থাকে।


ভিডিওর বক্তব্যে ফিলিস্তিনিদের “প্রত্যাবর্তনের অধিকার” প্রসঙ্গও উঠে আসে, যা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক দাবি হিসেবে বিবেচিত। এ দাবি বাস্তবায়নকে ইসরাইলের রাষ্ট্র কাঠামোর ওপর গভীর রাজনৈতিক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন।


ম্যানহাটনে কট্টর জায়নবাদবিরোধী গোষ্ঠীগুলোর নাকবা দিবসের সমাবেশ চলাকালীন এই ভিডিওটি প্রকাশ করা হয়। একইসঙ্গে, চলতি মাসে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ইহুদি সম্প্রদায়ের বার্ষিক কুচকাওয়াজ ‘ইসরাইল ডে অন ফিফথ’-এ অংশ না নেওয়ার সিদ্ধান্তও জানান মেয়র মামদানি।


সম্পর্কিত খবর