সারাদেশ

নেত্রকোনার পুত্রবধূ লন্ডনের কাউন্সিলর নির্বাচিত

ডেস্ক

শেয়ারঃ

নেত্রকোনার পুত্রবধূ লন্ডনের কাউন্সিলর নির্বাচিত- খবরের থাম্বনেইল ফটো

নেত্রকোনার মদন উপজেলার শামীমা নাসরিন যুক্তরাজ্যের লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। লন্ডনের লিটল ইলফোর্ড ওয়ার্ডে বসবাসকারী শামীমা নাসরিন নিউহাম ইন্ডিপেনডেন্ট পার্টির প্রার্থী হিসেবে ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে কাউন্সিলর পদে বিজয়ী হন।


তার এ সাফল্যের খবরে হাওরাঞ্চলের স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বইছে। শামীমা নাসরিন মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মদন পূর্বপাড়ার আরিফুর রহমান খানের স্ত্রী।


পারিবারিক সূত্রে জানা যায়, শামীমা নাসরিন টাঙ্গাইল শহরের আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট ব্যবসায়ী হালিম ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুস সালাম খান (হালিম) ও মোর্শেদা খানম (শাহিন)-এর একমাত্র কন্যা। তাঁদের আদি নিবাস টাঙ্গাইলের বড় বাশালিয়া গ্রামে।


২০২৪ সালে তিনি মদন পৌরসভার বাসিন্দা মো. গোলাম মাওলা খানের তৃতীয় পুত্র আরিফুর রহমান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।


শামীমা নাসরিনের স্বজন আরাফাত খান ডিউ বলেন, “শামীমা আমার চাচী। তিনি লন্ডনে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের এলাকার জন্য গর্বের বিষয়।”


সম্পর্কিত খবর