সারাদেশ

চট্টগ্রামে এনসিপির ৬ নেতার বিরুদ্ধে সহকর্মীর সাইবার মামলা

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

চট্টগ্রামে এনসিপির ৬ নেতার বিরুদ্ধে সহকর্মীর সাইবার মামলা- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রামে এনসিপির মহানগর শাখার সদস্যসচিব আরিফ মঈনউদ্দিনসহ ছয় নেতার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন দলটিরই এক সহসাংগঠনিক সম্পাদক।


বুধবার চট্টগ্রাম আদালতে মামলাটি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।


মামলার বাদী হুজ্জাতুল ইসলাম সাঈদ, যিনি এনসিপির সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি নিজেকে ‘জুলাই নেতা’ হিসেবেও পরিচয় দিয়েছেন। তাঁর অভিযোগ, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করেছেন।


মামলার পিটিশনে বলা হয়, এসব পোস্ট জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং বাদীর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে।


বাদীপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন জানান, আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়েছে।


মামলার প্রধান আসামি আরিফ মঈনউদ্দিন সম্প্রতি এনসিপির ঘোষিত কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান। এ ছাড়া মামলায় এনসিপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক টিপু, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হুজ্জাত উল্লাহ আবির, জাতীয় ছাত্র শক্তির সংগঠক সাদিক আরমান, সাবেক যুগ্ম সদস্যসচিব সজীব ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হোসেনসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।


হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টের স্ক্রিনশট, লিংক ও ডিজিটাল প্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তদন্তের মাধ্যমে ন্যায়বিচার পাওয়া যাবে।


অভিযুক্তদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে হেয় করার উদ্দেশ্যে এসব পোস্ট করা হয়েছে বলেও তিনি দাবি করেন এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটনের আহ্বান জানান।


এ বিষয়ে প্রধান আসামি আরিফ মঈনউদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর