আন্তর্জাতিক

তেহরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির খসড়া পর্যালোচনা করছে

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

তেহরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির খসড়া পর্যালোচনা করছে- খবরের থাম্বনেইল ফটো

যুদ্ধবিরতি চুক্তির খসড়া এবং এর শব্দচয়ন নিয়ে পাকিস্তানের বিশেষ মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান সরকারের মধ্যে নিবিড়ভাবে বার্তা আদান-প্রদান চলছে। ইরানের পক্ষ থেকে পাঠানো সর্বশেষ প্রস্তাবের জবাবে ওয়াশিংটন যে প্রতিক্রিয়া দিয়েছে, তা বর্তমানে তেহরান সরকার গভীরভাবে পর্যালোচনা করছে।


বৃহস্পতিবার (২১ মে) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা নূর নিউজ এজেন্সির এক বিশেষ প্রতিবেদনে এই কূটনৈতিক অগ্রগতির তথ্য নিশ্চিত করা হয়।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নূর নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানান, আলোচনাটি ইরানের পক্ষ থেকে উত্থাপিত ১৪ দফা খসড়া দলিলের ভিত্তিতে এগোচ্ছে। তিনি বলেন, ইতিমধ্যে উভয় পক্ষের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া নির্দিষ্ট মতামত ও দৃষ্টিভঙ্গি বর্তমানে তেহরানে উচ্চপর্যায়ে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে।


পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির ইরান সফরের সময় তেহরানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনা কমানোর লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতি চুক্তি গঠনে পাকিস্তান বর্তমানে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।


সম্পর্কিত খবর