আন্তর্জাতিক
তেহরানের দাবি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের ‘কোনো বিকল্প নেই’

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তেহরানের দাবি মেনে নেওয়া এবং ইরানের অধিকার স্বীকার করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, “ট্রাম্পের কাছে ইরানি জনগণের দাবি মেনে নেওয়া এবং আমাদের দেশের অধিকার স্বীকৃতি দেওয়া ছাড়া আর কোনো পথ নেই।”
রেজা তালায়ি-নিক দাবি করেন, চলমান সংঘাতে “আমেরিকান-জায়নবাদী শত্রুদের” জন্য একমাত্র পথ হলো—যুদ্ধ ও কূটনীতি উভয় ক্ষেত্রেই ইরানের শর্ত মেনে নেওয়া।
তিনি আরও বলেন, “যদি শত্রুপক্ষ ইরানি জনগণের ন্যায্য দাবি না মেনে নেয়, তাহলে ট্রাম্প ও জায়নবাদী শক্তিকে আরও বড় মূল্য দিতে হবে এবং তারা ধারাবাহিক পরাজয়ের মুখে পড়বে।”
তালায়ি-নিক অভিযোগ করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ উপেক্ষা করছেন এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থানের কারণে ওয়াশিংটন আরও গভীরভাবে “যুদ্ধের কাদায়” জড়িয়ে পড়ছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ইরান–যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তেহরানের পক্ষ থেকে এমন কঠোর বক্তব্য সামনে এলো।








