আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্ত নিয়ে ভারতের নতুন প্রকল্প

ডেস্ক

শেয়ারঃ

বাংলাদেশ সীমান্ত নিয়ে ভারতের নতুন প্রকল্প- খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভারতের প্রায় ৬,০০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করেছে ভারতের মোদি সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এই নতুন প্রকল্পের আওতায় সীমান্তে ড্রোন, রাডার এবং নজরদারি ক্যামেরা স্থাপন করা হবে।


দিল্লিতে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আয়োজিত এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, আগামী এক বছরের মধ্যে এই প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হবে। তিনি আরও জানান, বিএসএফকে এ সংক্রান্ত সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দেবে সরকার। পাশাপাশি বাংলাদেশ সীমান্তের যেসব এলাকায় এখনো কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, সেখানে দ্রুত কাজ সম্পন্ন করা হবে।


বাংলাদেশ ও ভারতের মোট সীমান্ত প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে পশ্চিমবঙ্গ অংশে সীমান্ত প্রায় ২,২১৯ কিলোমিটার। এর মধ্যে প্রায় ১,৬৫০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে, আর বাকি প্রায় ৫৬৯ কিলোমিটার এখনো বেড়াবিহীন।


সম্পর্কিত খবর