আন্তর্জাতিক

আরাগচির সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ডেস্ক

শেয়ারঃ

আরাগচির সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক- খবরের থাম্বনেইল ফটো

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শুক্রবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন। ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে তারা আলোচনা করেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।


প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দুই পক্ষ যুদ্ধের বিস্তার ঠেকানো এবং চলমান সংঘাতের অবসান ঘটাতে নেওয়া সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন। দীর্ঘ সময় ধরে চলা আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্ব পায়।


সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকা জোরদার করেছে। পাকিস্তান এর আগেও যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে।


এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ সফরেও আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে যুদ্ধবিরতি, সম্ভাব্য শান্তি আলোচনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।


সম্পর্কিত খবর