আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৫ সন্ত্রাসী নিহত

ডেস্ক

শেয়ারঃ

পাকিস্তানে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৫ সন্ত্রাসী নিহত- খবরের থাম্বনেইল ফটো

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার বান্নু জেলার মিরিয়ান তহসিলের বারাকজাই আখুন্দখেল এলাকায় পুলিশ, শান্তি কমিটি এবং সন্ত্রাসীদের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন সন্ত্রাসী নিহত হয় এবং আরও কয়েকজন আহত হয়।


গোলাগুলিতে দুইজন পুলিশ সদস্য ও দুইজন বেসামরিক নাগরিক নিহত হন। এছাড়া সাতজন পুলিশ সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।


পুলিশ জানায়, এলাকায় বিপুল সংখ্যক সন্ত্রাসীর উপস্থিতির খবর পেয়ে তারা অভিযান চালায়। বান্নু পুলিশকে সহায়তা করে লাক্কি মারওয়াত পুলিশ ও শান্তি কমিটিও অভিযানে অংশ নেয়।


কর্তৃপক্ষের মতে, তীব্র গোলাগুলির মধ্যেও পুলিশ সদস্যরা নিরাপদে থানায় পৌঁছাতে সক্ষম হয় এবং পরে অতিরিক্ত বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী কমান্ডার জমারি নূর ও আবদুল্লাহও নিহত হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, বারাকজাই এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে, কারণ সেখানে বিপুল সংখ্যক সন্ত্রাসীর উপস্থিতি রয়েছে এবং দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছে।


সম্পর্কিত খবর