আন্তর্জাতিক

ইরান ইস্যুতে শিগগিরই ‘সুসংবাদ’ আসতে পারে

ডেস্ক

শেয়ারঃ

ইরান ইস্যুতে শিগগিরই ‘সুসংবাদ’ আসতে পারে- খবরের থাম্বনেইল ফটো

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে খুব শিগগিরই ইতিবাচক অগ্রগতির খবর আসতে পারে। রোববার দিল্লিতে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। চার দিনের সফরে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।


রুবিও বলেন, “আমি মনে করি, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কিছু সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।” তিনি আরও জানান, আলোচ্য সম্ভাব্য চুক্তি হরমুজ প্রণালিকে ঘিরে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে সহায়তা করতে পারে এবং ভবিষ্যতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিরাপত্তা উদ্বেগ হ্রাসের একটি প্রক্রিয়া শুরু করতে পারে।


এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েলসহ আঞ্চলিক মিত্রদের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তির বেশিরভাগ কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তিনি প্রস্তাবিত সমঝোতাকে একটি “শান্তিসংক্রান্ত স্মারক” হিসেবে উল্লেখ করেন এবং জানান, এর অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি থাকতে পারে।


তবে এই দাবির প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে—এ ধরনের কোনো শর্ত তারা গ্রহণ করেনি।


সম্পর্কিত খবর