সারাদেশ

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

ডেস্ক

শেয়ারঃ

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন- খবরের থাম্বনেইল ফটো

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ও অপপ্রচারের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রোববার বেলা ১১টায় ঈশ্বরদী স্টেশন রোডে ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং লাখো মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একটি সফল ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


ব্যাংকের গ্রাহক মো. আজাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক ডা. মুনসুর রহমান, ব্যবসায়ী মঞ্জুর হোসেন মজনু ও মো. বিপুল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. জামিলুর রহমান সবুজ।


মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।


সম্পর্কিত খবর