আন্তর্জাতিক

ফ্লোটিলা কর্মীদের নির্যাতনের বিচারের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মালয়েশিয়া

ডেস্ক

শেয়ারঃ

ফ্লোটিলা কর্মীদের নির্যাতনের বিচারের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মালয়েশিয়া- খবরের থাম্বনেইল ফটো

গাজাগামী ত্রাণবাহী বহরের কর্মীদের অপহরণ ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া। দেশটির সংবাদমাধ্যম মালয় মেইল এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় তথ্য ও সমর্থনযোগ্য প্রমাণ সংগ্রহের কাজ শেষ হলে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নেবে।


সেলাঙ্গর অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি বলেন, ত্রাণবাহী বহরের কর্মীদের বিরুদ্ধে নৃশংসতা, অপহরণ ও নির্যাতনের ঘটনার প্রেক্ষিতেই এই আইনি উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কর্মীর মধ্যে মালয়েশিয়ার নাগরিকেরাও রয়েছেন।


তিনি বলেন, “আমরা নীরব থাকব না, থেমেও যাব না। আইনি দল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সব নথি সংগ্রহ করছে। তাদের একাধিকবার অপহরণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে।”


আমিরুদ্দিন আরও বলেন, “আমরা বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব, কূটনৈতিক চাপ অব্যাহত রাখব এবং মালয়েশিয়ার বিভিন্ন স্থানে এ বিষয়ে প্রচার চালাব।”


সম্পর্কিত খবর