সারাদেশ

হাম ও হামের উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

হাম ও হামের উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু- খবরের থাম্বনেইল ফটো

সারাদেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে হাম ও হাম উপসর্গে ১ হাজার ২২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১২৭ জন ও গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৪ হাজার ৯৪০ জন।


গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৭ জন, গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮ হাজার ৭১৯ জন।


১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৮৫ জন। 


একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ হাজার ৬১৯ জন।


গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১৬ জনের মৃত্যু হয়েছে ও ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। 


এছাড়া ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৭ জনের মৃত্যু হয়েছে।


এখন পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩০ হাজার ৬৮৮ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে। 

এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৮ জন।


সম্পর্কিত খবর