সারাদেশ

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে বাসভাড়া দ্বিগুণ, যাত্রীদের ট্রাকে ভিড়

ডেস্ক

শেয়ারঃ

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে বাসভাড়া দ্বিগুণ, যাত্রীদের ট্রাকে ভিড়- খবরের থাম্বনেইল ফটো

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো যাত্রীদের কাছ থেকে বাসভাড়া দ্বিগুণ দাবি করায় অনেকেই বাধ্য হয়ে খোলা ট্রাকে গন্তব্যে যাচ্ছেন।


স্থানীয় সূত্র জানায়, চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড থেকে উত্তরবঙ্গসহ ২৭টি রুটে যানবাহন চলাচল করছে। তবে অভিযোগ রয়েছে, এখানে একটি সিন্ডিকেটের কারণে স্বাভাবিক ভাড়ার তুলনায় দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। এতে যাত্রীদের বড় একটি অংশ বিকল্প হিসেবে ট্রাকে ঝুঁকছেন।


বীরগঞ্জগামী যাত্রী হাসিনুর বলেন, “আমাদের রুটের জাহেদা পরিবহনের ভাড়া ৭০০ টাকা হলেও আজ ১,৬০০ টাকা চাওয়া হয়েছে। তাই কম ভাড়ায় ট্রাকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”


এদিকে বাদশাহ পরিবহনের এক সুপারভাইজার বলেন, “স্ট্যান্ডে আমাদের খরচ বেশি। তাই ভাড়া না বাড়িয়ে উপায় নেই।”


গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসীম উদ্দিন বলেন, “আমরা ৪০ জন দায়িত্বে রয়েছি। এখানে কোনো সিন্ডিকেট নেই। ট্রাকে যাত্রী ওঠানো ঠেকাতে আমরা নজরদারি করছি। তবুও কিছু যাত্রী ঝুঁকি নিয়ে ট্রাকে উঠছেন।”


নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, “কেউ যেন অতিরিক্ত ভাড়া নিতে না পারে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”


সম্পর্কিত খবর