আন্তর্জাতিক

মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি

ডেস্ক

শেয়ারঃ

মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন যিনি- খবরের থাম্বনেইল ফটো

মক্কার মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন ইসলামিক স্কলার শায়খ ড. বান্দার বালিলাহ। মসজিদে হারাম কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।


ঈদের নামাজে মক্কায় লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে সরাসরি সম্প্রচার করা হয়।


শায়খ বান্দার বালিলাহ প্রায় এক দশক ধরে মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।


তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইন বিষয়ে স্নাতক ডিগ্রি এবং ইসলামিক ফিকহে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০০৮ সালে তিনি মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।


২০১৩ সালে শায়খ বান্দার বালিলাহ মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন। এর আগে তিনি মক্কার বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।


সম্পর্কিত খবর