সারাদেশ

মেহেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঈদ উপহার বিতরণ

মেহেরপুর প্রতিনিধি

শেয়ারঃ

মেহেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঈদ উপহার বিতরণ- খবরের থাম্বনেইল ফটো

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের উদ্যোগে অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।


সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা এবং জাব্বারুল ইসলাম।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রায় ১০ লাখ টাকার সহায়তা ১ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়।


সম্পর্কিত খবর