আন্তর্জাতিক

ভারতে খোলা জায়গায় ঈদের নামাজে নিষেধাজ্ঞা

ডেস্ক

শেয়ারঃ

ভারতে খোলা জায়গায় ঈদের নামাজে নিষেধাজ্ঞা- খবরের থাম্বনেইল ফটো

ভারতে ঈদুল আজহার নামাজ সামনে রেখে উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যে খোলা জায়গায় বা উন্মুক্ত স্থানে নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্রাফিক জ্যাম ও জনশৃঙ্খলার অজুহাতে কট্টরপন্থী হিন্দু সংগঠন এবং ক্ষমতাসীন বিজেপি সরকারের এই কড়াকড়ির কারণে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।


আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ, ঈদুল আজহার নামাজের প্রস্তুতি নিয়ে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরাট জেলার একটি ছোট মসজিদের ভেতরে জড়ো হয়েছিলেন একদল মুসল্লি। উপলক্ষ উৎসবের হলেও সেখানে অংশগ্রহণকারীদের মনে তেমন আনন্দ ছিল না বললেই চলে।


ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে মালিয়ানা গ্রামের ওই মসজিদের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের কথা শুনছিলেন প্রায় ৫০ জন মুসল্লি। তাদের এই আলোচনা কোরবানির পশু কিংবা দান-খয়রাত নিয়ে নয়, বরং ঠিক কোথায় ও কীভাবে তারা ঈদের নামাজ আদায় করবেন, সেটাই আলোচনার বিষয়।


সম্পর্কিত খবর