জাতীয়

তেপান্তর সাহিত্য সভা চবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

চবি প্রতিনিধি

শেয়ারঃ

তেপান্তর সাহিত্য সভা চবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ভিত্তিক সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘তেপান্তর সাহিত্য সভা’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মাদ রিয়াদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নুসরাত সুলতানা। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খাদিজা আফরিন মিতু।


২০২২ সাল থেকে সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাহিত্যচর্চা, লেখালিখি ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, পাঠচক্র ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের মাধ্যমে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে জানা গেছে।


নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, উপ-দপ্তর সম্পাদক এম. এস. সুজন, সাহিত্য ও পাঠচক্র সম্পাদক ইসরাত জাহান জেমি, সহ-সাহিত্য ও পাঠচক্র সম্পাদক ইতাঙ্গীর খন্দকার, অর্থ সম্পাদক ওবায়দুল্লাহ মল্লিক, সহ-অর্থ সম্পাদক মাঈন উদ্দিন হাসান রিয়াদ, প্রচার সম্পাদক উম্মে কুলসুম মার্সিয়া, সহ-প্রচার সম্পাদক সাইফ আলী সামি, সংবাদ ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, কুইজ ও প্রতিযোগিতা সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পত্রিকা ও প্রশিক্ষণ সম্পাদক সাজ্জাদ সাদিক এবং ক্যারিয়ার ও গবেষণা সম্পাদক শাকিল মিয়া।


এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ঋতু আক্তার, অর্ক বড়ুয়া, জান্নাতুল মায়মুনা, প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু, জাওয়াদ আব্দুল্লাহ, আমেনা বেগম, মোহাম্মদ নেওয়াজ সিদ্দিকী, নুসরাত সুলতানা (কিন্নরী) ও শহিদুল ইসলাম।


সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মুহাম্মাদ রিয়াদ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং ‘বেথলেহেমের বুকের বারুদ’ খ্যাত বইয়ের লেখক। বই লেখার পাশাপাশি তিনি বিভিন্ন সাময়িকী, সংবাদপত্র, ম্যাগাজিন ও ওয়েবজিনে নিয়মিত লেখালিখি করছেন। সাধারণ সম্পাদক নুসরাত সুলতানা সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় নিয়মিত লিখে থাকেন। সাংগঠনিক সম্পাদক খাদিজা আফরিন মিতু বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী। তিনি লেখালিখির পাশাপাশি সাংগঠনিক দক্ষতার জন্যও পরিচিত।


জানা গেছে, তেপান্তর সাহিত্য সভার প্রধান উপদেষ্টা ড. মো. এনায়েত উল্লা পাটওয়ারী নতুন এ পূর্ণাঙ্গ কমিটির মনোনয়ন দেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক।


সম্পর্কিত খবর