আন্তর্জাতিক
চীন এশীয় নিরাপত্তা সম্মেলন বর্জন করল

চীন এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্মেলন বর্জন করেছে। তবে এই প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক নিরাপত্তা ইস্যু থাকা সত্ত্বেও চীনের শীর্ষ কর্মকর্তারা এবার এই সম্মেলনে অংশ নিচ্ছেন না।
সিঙ্গাপুরে এশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা শীর্ষ সম্মেলন “শাংরি-লা সংলাপ”-এ অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রী, সামরিক প্রধান এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা একত্রিত হচ্ছেন।
২৩তম এই সংলাপটি ২৯ থেকে ৩১ মে পর্যন্ত সিঙ্গাপুরের শাংরি-লা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। এতে ৪৪টি দেশ অংশগ্রহণ করছে এবং ৫৪ জন মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি উপস্থিত রয়েছেন।
সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা কেপলার জানিয়েছে, ২০২৫ সালে চীনের সমুদ্রপথে অপরিশোধিত তেল আমদানির ৫৭ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্য থেকে।
তবে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কারণ ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।
সিঙ্গাপুর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সিনিয়র ফেলো ওহ এই সান বলেছেন, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হওয়ায় এবং শান্তি প্রতিষ্ঠার ভঙ্গুর প্রচেষ্টা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় এবার শাংরি-লা সংলাপে কোনো বড় ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা কম।







