সারাদেশ

মাগুরার শ্রীপুরে পাবলিকিয়ান ফোরাম অব এসজিডিসি-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

শেয়ারঃ

মাগুরার শ্রীপুরে পাবলিকিয়ান ফোরাম অব এসজিডিসি-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ স্টুডেন্টস ওয়েলফেয়ারের একটি সংগঠন পাবলিকিয়ান ফোরাম অব এসজিডিসি (শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ)-এর উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৯ মে) সকাল ১০টায় কলেজের অনার্স ভবনের একটি কক্ষে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বেলা সাড়ে ১২টায় শেষ হয়।


নবীন শিক্ষার্থীরা বলেন, কলেজ জীবন শেষে নতুন একটি অধ্যায়ে পা রাখতে পেরে তারা খুবই আনন্দিত। পাবলিকিয়ান ফোরাম অব এসজিডিসি-এর এমন আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং সিনিয়রদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছে। ভবিষ্যতে তারা নিজেদের যোগ্যতা দিয়ে কলেজের সুনাম আরও বৃদ্ধি করতে চান।


অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, “এ ধরনের প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে কলেজ প্রশাসন উদ্যোগ নিলে তা আরও ভালো হতো। যারা এমন আয়োজন করেছে তাদের ধন্যবাদ।”


পাবলিকিয়ান ফোরাম অব এসজিডিসি-এর পক্ষ থেকে জানানো হয়, কলেজ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আন্তঃসম্পর্ক বৃদ্ধি করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার হিসেবে চকোলেট ও বই প্রদান করা হয়। পাশাপাশি তাদের স্কিল ডেভেলপমেন্ট ও ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা বলেন, “আমাদের কলেজ থেকে এত শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এটি আমাদের জন্য গর্বের বিষয়। তারা বিশ্ববিদ্যালয় জীবন শেষে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।”


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা, আইসিটি প্রভাষক আনোয়ার সাদাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা।


সম্পর্কিত খবর