সারাদেশ

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২- খবরের থাম্বনেইল ফটো

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা জব্দসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন নাফ নদীতে একটি ডিঙি নৌকায় তল্লাশি চালায়। এ সময় প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।


জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত ডিঙি নৌকা ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 



সম্পর্কিত খবর