আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ৮

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ৮- খবরের থাম্বনেইল ফটো

গাজায় বৃহস্পতিবার ভোরে ইসরাইলি হামলায় অন্তত আট জন নিহত হয়েছে।


ফিলিস্তিনি ভূখণ্ডটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।


মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘ভোরে গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় অন্তত আট জন শহীদ হয়েছেন।’ 


এর মধ্যে আবাসিক ভবনে হামলায় সাত জন ও গাজা সিটির পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরে একজন নিহত হন।


তিনি জানান, গাজা সিটির আল-শিফা হাসপাতাল হামলায় ১৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছে। 


গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজা উপত্যকায় প্রতিদিনই সহিংসতার ঘটনা ঘটছে। 


যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে এর অর্ধেকেরও বেশি এলাকা বর্তমানে ইসরাইলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে নিয়েছে।



সম্পর্কিত খবর