জাতীয়

২১৫টি শিশু নির্যাতনের ঘটনায় ৫৬ জনের মৃত্যু, আহত ২১১: এইচআরএসএসের উদ্বেগ

ডেস্ক

শেয়ারঃ

২১৫টি শিশু নির্যাতনের ঘটনায় ৫৬ জনের মৃত্যু, আহত ২১১: এইচআরএসএসের উদ্বেগ- খবরের থাম্বনেইল ফটো

HRSS

আজ ৫ই জুন শুক্রবার দুপুর দেশের মানবাধিকার সংস্থা **Human Rights Support Society (HRSS)**-এর প্রেস বিজ্ঞপ্তিতে মে ২০২৬ মাসের প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে মাসে অন্তত ২১৫টি শিশু নির্যাতনের ঘটনায় ৫৬ শিশুর মৃত্যু হয়েছে এবং ২১১ জন শিশু শারীরিক ও মানসিকভাবে আহত হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, নির্যাতনের শিকার শিশুদের বড় একটি অংশই যৌন সহিংসতা, পারিবারিক নির্যাতন এবং সামাজিক সহিংসতার ঘটনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ঘটনা ঘটেছে ঘরোয়া পরিবেশে, যা শিশু সুরক্ষার ক্ষেত্রে গভীর সংকটকে সামনে এনেছে।


এইআরএসএস জানিয়েছে, শিশুদের প্রতি সহিংসতা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নিয়মিত ও বিস্তৃত এক সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এছাড়াও তারা অপরাধীদের দ্রুত বিচার, শক্তিশালী আইন প্রয়োগ এবং শিশু সুরক্ষায় কার্যকর নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।


সম্পর্কিত খবর