আন্তর্জাতিক

ইসরাইলি ‘নিষ্ঠুরতা’ বন্ধের আহ্বান অ্যামনেস্টি মহাসচিবের

ডেস্ক

শেয়ারঃ

ইসরাইলি ‘নিষ্ঠুরতা’ বন্ধের আহ্বান অ্যামনেস্টি মহাসচিবের- খবরের থাম্বনেইল ফটো

নিষ্ঠুরতা বন্ধ এবং গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। সাফিয়াকে ইসরাইলের নাফহা কারাগারে নির্জন কারাবাসে পাঠানো হয়েছে—এমন খবর প্রকাশের পর তিনি এ আহ্বান জানান।


সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্যালামার্ড লেখেন, “কেন, কেন এমন নিষ্ঠুরতা?”


তিনি আরও প্রশ্ন করেন, “ইসরাইলি কর্তৃপক্ষকে তাদের নিষ্ঠুরতার জন্য জবাবদিহির আওতায় আনার ক্ষমতা যাদের আছে, তারা কেন বারবার ব্যর্থ হচ্ছে?”


ক্যালামার্ড বলেন, “ডা. হুসাম আবু সাফিয়ার তার প্রিয়জনদের সঙ্গে থাকা প্রয়োজন। অসংখ্য মানুষের সেবা পাওয়ার জন্যও তার উপস্থিতি জরুরি। তার থাকার জন্য সবচেয়ে অনুপযুক্ত স্থান হলো নির্জন কারাবাস।”


বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষা, প্রচারণা ও কৌশলগত দিকনির্দেশনায় নেতৃত্ব দিচ্ছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই মহাসচিব।


সম্পর্কিত খবর