আন্তর্জাতিক

সাড়ে ৪ হাজারের বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ডেস্ক

শেয়ারঃ

সাড়ে ৪ হাজারের বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র- খবরের থাম্বনেইল ফটো

গত প্রায় দেড় বছরে যুক্তরাষ্ট্র থেকে ৪ হাজার ৬০০-এর বেশি অবৈধ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।


তিনি বলেন, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৭৬ জন ভারতীয় নাগরিক ভারতে ফিরে এসেছেন। এর আগে ২০২৫ সালে বহিষ্কারের মাধ্যমে মোট ৩ হাজার ৫৬৭ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়েছিল।


যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল।


ভারত সরকারের মতে, কোনো দেশের নাগরিক বিদেশে অবৈধভাবে অবস্থান করলে তাকে গ্রহণ করা সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। তবে কাউকে ফেরত নেওয়ার আগে তার নাগরিকত্ব নিশ্চিত করা জরুরি।


এ বিষয়ে ভারতীয় পার্লামেন্টকে দেওয়া এক বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এটি শুধু ভারতের অবস্থান নয়; আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটি একটি স্বীকৃত ও প্রচলিত নীতি।


মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করা কিংবা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের মতো কারণে যাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারত ও যুক্তরাষ্ট্র নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।


সম্পর্কিত খবর