বিনোদন

অরিজিৎ সিং ঘোষণা করলেন প্লেব্যাক থেকে সরে দাঁড়াচ্ছেন

ডেস্ক

শেয়ারঃ

অরিজিৎ সিং ঘোষণা করলেন প্লেব্যাক থেকে সরে দাঁড়াচ্ছেন- খবরের থাম্বনেইল ফটো

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং জানিয়েছেন, তিনি আর নতুন কোনো সিনেমার প্লেব্যাক গান রেকর্ড করবেন না। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই এটি বন্ধ করছি।’


তবে সংগীত থেকে তিনি সম্পূর্ণ সরে যাচ্ছেন না। অরিজিৎ বলেন, ‘সংগীতের কাজ বন্ধ করছি না’ এবং হাতে থাকা কাজগুলো শেষ করার পর কিছু নতুন রিলিজ পাওয়া যাবে।


পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের মুর্শিদাবাদ থেকে সংগীত যাত্রা শুরু করা অরিজিৎ ২০১১ সালে সিনেমায় প্লেব্যাক অভিষেক করেন। ২০১৩ সালের ‘আশিকি ২’–এর ‘তুম হি হো’ গান তাঁকে দেশ-বিদেশে পরিচিতি এনে দেয়।


অনুরাগীরা তাঁর ঘোষণার পর আক্ষেপ প্রকাশ করেছেন। অরিজিত স্পষ্ট করেছেন, গান থামছে না, তবে পথের ধরন বদলাচ্ছে।


সম্পর্কিত খবর