সারাদেশ
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

নোয়াখালীর সদর উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও পরবর্তী সংঘর্ষের ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন।
এ সময় দুটি মোটরসাইকেলে এবং পরে একটি ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
শনিবার (৬ জুন) সন্ধ্যায় সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি মিছিলের প্রতিবাদে শনিবার বিকেলে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা বাজারে মিছিল করেন।
এতে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হানসহ জেলা নেতারা অংশ নেন।







