আন্তর্জাতিক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প- খবরের থাম্বনেইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চুক্তি হলে তা ইসরায়েলকে মেনে নিতে হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী Benjamin Netanyahu-এর সামনে অন্য কোনো বিকল্প থাকবে না।


ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সাম্প্রতিক ইরানি হামলা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা প্রক্রিয়াকে ব্যাহত করবে না। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ কিংবা অর্থনৈতিক অবরোধের পথ বেছে নিতে পারে।


এর আগে ট্রাম্প ইরানকে আলোচনায় ফিরে এসে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান। তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ব্যবহার করেছে এবং নতুন করে উত্তেজনা বাড়ানোর প্রয়োজন নেই।


এদিকে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাবে ইরান ইসরায়েলের দিকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়।


পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী Israel Katz এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা জরুরি বৈঠক করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।


সম্পর্কিত খবর