আন্তর্জাতিক

সৌদির আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণ, হামলার অভিযোগ অস্বীকার ইরানের

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

সৌদির আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণ, হামলার অভিযোগ অস্বীকার ইরানের- খবরের থাম্বনেইল ফটো

সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) সকালে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ঘাঁটিটিতে সতর্কতা জারি করা হলে কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


তবে পরে সৌদি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, আল-খারজ অঞ্চলে সৃষ্ট ঝুঁকি কেটে গেছে। তবে কী কারণে সতর্কতা জারি করা হয়েছিল বা বিস্ফোরণের উৎস কী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।


এদিকে ঘটনার পর আন্তর্জাতিক মহলে ইরানের সম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হলেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে। ইরানের দাবি, সোমবার সৌদি আরবে তারা কোনো ধরনের হামলা চালায়নি।


সরকারি সংবাদমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক বক্তব্যে ইরানের এক সামরিক কর্মকর্তা বলেন, আল-খারজ বিমানঘাঁটিতে ইরানের পক্ষ থেকে কোনো হামলা চালানো হয়নি।


সম্পর্কিত খবর