আন্তর্জাতিক

ককরোচদের আন্দোলনে বিদেশি হাত আছে: বিজেপির অভিযোগ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ককরোচদের আন্দোলনে বিদেশি হাত আছে: বিজেপির অভিযোগ- খবরের থাম্বনেইল ফটো

দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি ও আরএসএস এই আন্দোলনকে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্টের আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে।


বিজেপির সাধারণ সম্পাদক তরুণ চুঘ অভিযোগ করেন, কিছু বিদেশি শক্তি ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে দেশের ভেতরের কয়েকটি রাজনৈতিক দলও এতে সহযোগিতা করে তরুণদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি।


বিজেপির দাবি, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে যন্তর মন্তরের কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন।


ঝাড়খণ্ড সফরে থাকা বিজেপির সভাপতি নীতিন নবীন বলেন, দেশের বাইরে থেকে ভারতের তরুণ সমাজকে পরিচালনা করা সম্ভব নয় এবং যুবসমাজ এই ধরনের রাজনীতি প্রত্যাখ্যান করবে।


গত শনিবারের বিক্ষোভে শিক্ষার্থী, অভিভাবক, চাকরিপ্রার্থী এবং বিভিন্ন বামপন্থি ও সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন। তবে বিজেপির অভ্যন্তরীণ মূল্যায়নে বলা হয়েছে, আন্দোলনটি বড় কোনো রাজনৈতিক শক্তিতে পরিণত হবে না। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও নাকচ করেছে ক্ষমতাসীন শিবির।


এদিকে আরএসএস-ঘনিষ্ঠ সাময়িকী পাঞ্চজন্য বিক্ষোভের কিছু ভিডিও প্রকাশ করে আন্দোলনকারীদের অবস্থান ও স্লোগান নিয়ে প্রশ্ন তুলেছে। আন্দোলনে ব্যবহৃত কিছু স্লোগান দেশবিরোধী কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর