সারাদেশ

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবাগত ভিসিকে ফুলেল শুভেচ্ছা

মেহেরপুর প্রতিনিধি

শেয়ারঃ

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবাগত ভিসিকে ফুলেল শুভেচ্ছা- খবরের থাম্বনেইল ফটো

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।


মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবাগত ভিসিকে শুভেচ্ছা জানানো হয়।


বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি ইকবাল হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা বায়তুল মাল সম্পাদক ডা. আব্দুস সালাম, পেশাজীবী সংগঠনের সভাপতি আল আমিন হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা, নুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ সময় নেতৃবৃন্দ নবাগত ভিসির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ড. তোজাম্মেল হোসেনের সফল কর্মজীবন কামনা করেন।


পরে নেতৃবৃন্দ নবাগত উপাচার্যের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান।


সম্পর্কিত খবর