আন্তর্জাতিক

লেবাননের টাইর ও আশপাশের এলাকা খালি করার আহ্বান ইসরাইলি সেনাবাহিনীর

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

লেবাননের টাইর ও আশপাশের এলাকা খালি করার আহ্বান ইসরাইলি সেনাবাহিনীর- খবরের থাম্বনেইল ফটো

সম্ভাব্য হামলার আগে দক্ষিণ লেবাননের শহর টাইর ও এর আশপাশের এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।


মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বার্তায় এ আহ্বান জানানো হয়। 


বার্তাটি পোস্ট করেন ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদরাই।


জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


এক জরুরি সতর্ক বার্তায় ওই মুখপাত্র খ্রিস্টান মহল্লা, শিবির ও পার্শ্ববর্তী এলাকাসহ টায়ার শহরের বাসিন্দাদের প্রতি নিরাপত্তার স্বার্থে অবিলম্বে নিজেদের বাড়িঘর ছেড়ে যাওয়ার ও জাহরানি নদীর উত্তর দিকে চলে যাওয়ার অনুরোধ জানান।


সম্পর্কিত খবর