আন্তর্জাতিক

ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান হামলা বন্ধের আহ্বান তুরস্কের

ডেস্ক

শেয়ারঃ

ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান হামলা বন্ধের আহ্বান তুরস্কের- খবরের থাম্বনেইল ফটো

ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটি সতর্ক করে বলেছে, এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে।


বৃহস্পতিবার সোফিয়া সফরকালে এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ‘দুই দিন আগে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা সৃষ্টি করেছে।’


ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


তিনি আরও বলেন, ‘আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে পারস্পরিক হামলা বন্ধ করে আবারও আলোচনায় ফেরার পরামর্শ দিচ্ছি।’


সম্পর্কিত খবর