আন্তর্জাতিক

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, সকল আরোহীর প্রাণহানি

ডেস্ক

শেয়ারঃ

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, সকল আরোহীর প্রাণহানি- খবরের থাম্বনেইল ফটো

কারিগরি ত্রুটির কারণে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা সবারই মৃত্যু হয়েছে।


দেশটির সামরিক বাহিনী বুধবার এ তথ্য জানিয়েছে।


ভারতের সঙ্গে দীর্ঘদিনের সংঘর্ষ ও একাধিক যুদ্ধের কারণে কাশ্মীর অঞ্চলটি পাকিস্তানের সামরিক বাহিনী ও সরকারের কাছে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচিত।


ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, ‘পাকিস্তান আর্মি এভিয়েশনের একটি এমআই-১৭ হেলিকপ্টার আজ মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।’


বিবৃতিতে আরও বলা হয়, ‘হেলিকপ্টারে থাকা সব সদস্য শাহাদাত বরণ করেছেন।’


তবে এতে কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।


সাম্প্রতিক একটি প্রতিবাদী আন্দোলনের সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় মুজাফফরাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।


এর কিছুদিন আগেই স্থানীয় সরকার সন্ত্রাসবিরোধী আইনে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।


মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের পুরো অঞ্চলই ভারত ও পাকিস্তান নিজেদের বলে দাবি করে।


ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর থেকেই অঞ্চলটি দুই দেশের মধ্যে বিভক্ত রয়েছে।


সম্পর্কিত খবর