সারাদেশ

মেহেরপুরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি

ডেস্ক

শেয়ারঃ

মেহেরপুরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি- খবরের থাম্বনেইল ফটো

মেহেরপুরে বিদ্যুৎ বিভাগের এক লাইনম্যান ও মিটার রিডারকে মারধরের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।


শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেহেরপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।


কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, হামলায় আহত মিটার রিডার জিয়াউর রহমান জুয়েল এবং লাইনম্যান রুবেল হোসেন। বক্তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আজকের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামীকাল থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


জানা গেছে, গত ২ জুন দুপুরে মেহেরপুর শহরের বোসপাড়া এলাকায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাড়ির পাশে বিদ্যুতের মিটার রিডিং নিতে যান মিটার রিডার জিয়াউর রহমান জুয়েল। এ সময় ওই এলাকার পুল্টন নামে এক ব্যক্তি তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মিটার রিডিংয়ের কাজে বাধা দেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তাকে শারীরিকভাবে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত কর্মচারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার প্রতিবাদে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।


জিবাইকটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি মুহূর্তেই দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সংঘর্ষে ট্রাকটির জ্বালানি তেলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল সংকট দেখা দেয়। পরে চালক উজলপুর কুঠিপাড়া বাজার এলাকায় ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি উজলপুর বাজার এলাকায় ফেলে রেখে চালক পালিয়ে গেছে।

চালক ও ট্রাকের মালিককে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। তেলের ট্যাংক লিকেজ হওয়ায় ট্রাকটি তাৎক্ষণিকভাবে সরানো সম্ভব হয়নি। তবে সেটি থানা হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।”


সম্পর্কিত খবর