আন্তর্জাতিক
ইরান থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি

মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি। পাশাপাশি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও তারা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
যৌথ বিবৃতিতে দেশ চারটি জানায়, “ইরান তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে স্পষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নিলে আমরা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারে প্রস্তুত। এই গুরুত্বপূর্ণ সুযোগ কাজে লাগাতে, ইতিবাচক অগ্রগতি ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আমরা যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।”
এতে আরও বলা হয়, “ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। এ লক্ষ্য অর্জনে আমরা যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে কাজ করতে প্রস্তুত।”







