জাতীয়

ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগবিধির সুপারিশ বাতিলের দাবি

তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধে বিক্ষোভ শিক্ষার্থীদের

ডেস্ক

শেয়ারঃ

তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধে বিক্ষোভ শিক্ষার্থীদের- খবরের থাম্বনেইল ফটো

রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই অবরোধে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।


শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। তাঁদের দাবি, সরকার এ সুপারিশ বাতিল করবে।


কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, “উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পান। তবে সম্প্রতি আমরা জানতে পেরেছি, বর্তমান সরকার বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুপারিশ করেছে। এটি আমাদের প্রতি অবিচার। সুপারিশ বাতিল না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।”


এদিকে যানবাহন চলাচলের জন্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধ কতক্ষণ চলবে, তা এখনও জানা যায়নি।


বিশ্লেষকরা মনে করছেন, সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের আন্দোলন চলমান নীতিমালার বাস্তবায়ন ও চাকরির সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।


সম্পর্কিত খবর