সারাদেশ

এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুরবাসী

মেহেরপুর প্রতিনিধি

শেয়ারঃ

এমপি তাজউদ্দীন খানের নিরলস প্রচেষ্টার ফল: রেলপথ পাচ্ছে মেহেরপুরবাসী- খবরের থাম্বনেইল ফটো

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মেহেরপুরে রেল যোগাযোগ চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রিটিশ আমল থেকেই রেলপথবঞ্চিত এই জেলার মানুষের একটি পুরোনো দাবি ছিল জেলা পর্যায়ে রেল সংযোগ স্থাপন। কিন্তু স্বাধীনতার পর বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও এ বিষয়ে কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হয়নি।


মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান দায়িত্ব গ্রহণের পর থেকে মেহেরপুরে রেলপথ নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে ধারাবাহিকভাবে উত্থাপন করে আসছেন।


এরই ধারাবাহিকতায় আজ রেলমন্ত্রী ঘোষণা দিয়েছেন, দেশের আরও ১০টি জেলা পর্যায়ক্রমে রেল যোগাযোগের আওতায় আনা হবে। মেহেরপুর সংবাদ এর পক্ষ থেকে অভিনন্দন।ঘোষিত জেলাগুলোর মধ্যে রয়েছে মেহেরপুর, শেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর।


রেলমন্ত্রীর এ ঘোষণার পর মেহেরপুরে রেলপথ স্থাপনের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষিপ্রধান মেহেরপুরের কৃষকরা সহজে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিপণ্য পরিবহন করতে পারবেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।


মেহেরপুরবাসীর প্রত্যাশা, ঘোষণার পর দ্রুত প্রকল্পের কাজ শুরু হবে এবং বহু প্রতীক্ষিত রেলপথ বাস্তবে রূপ নেবে। জেলার উন্নয়নের এ গুরুত্বপূর্ণ অগ্রযাত্রায় এমপি মাওলানা তাজউদ্দীন খানের ধারাবাহিক প্রচেষ্টা ও উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন।


সম্পর্কিত খবর