আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে

ডেস্ক

শেয়ারঃ

বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে- খবরের থাম্বনেইল ফটো

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানের অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে—এমন সম্ভাবনা ও গুঞ্জন বাড়তে থাকায়, মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে।


লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


গ্রিনিচ মান সময় প্রায় ১৬৫০টা নাগাদ আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ০ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৯ ডলারে নেমে আসে।


মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ৯৭ ডলারে দাঁড়ায়।


সম্পর্কিত খবর