সারাদেশ
মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বজ্রপাতে আসাদ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেল ৪টার দিকে সদর উপজেলার বারাদি ইউনিয়নের বলিয়ারপুর দরগাতলা মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আসাদ বলিয়ারপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসাদ কৃষিকাজের উদ্দেশ্যে দরগাতলা মাঠে অবস্থান করছিলেন। এ সময় আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।







