সারাদেশ
গাংনীতে গাঁজাসহ আর্জেন্টিনা সমর্থক আটক।

মেহেরপুরের গাংনী উপজেলায় ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার তেঁতুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন খাসমহল গ্রামের শাকিরুল ইসলাম (২৫) ও ইকবাল হোসেন (২২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় আর্জেন্টিনার ফুটবল দলের জার্সি পরিহিত দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পাখিভ্যানও জব্দ করা হয়েছে।
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।







