আন্তর্জাতিক

‘গণহত্যায় ব্রিটেনের অংশীদারত্ব’ নিয়ে আবারও তদন্তের দাবি করবিনের

ডেস্ক

শেয়ারঃ

‘গণহত্যায় ব্রিটেনের অংশীদারত্ব’ নিয়ে আবারও তদন্তের দাবি করবিনের- খবরের থাম্বনেইল ফটো

যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন ‘গণহত্যায় ব্রিটেনের অংশীদারত্ব’ নিয়ে একটি স্বাধীন গণতদন্তের দাবিতে আবারও হাউস অব কমন্সে একটি বিল উত্থাপন করেছেন।


সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণার পর করবিন তার সমালোচনা করে বলেন, “কিয়ার স্টারমার বিদায় নিয়েছেন, তবে আমাদের সময়ের সবচেয়ে বড় অপরাধে তার সরকার যে ভূমিকা পালন করেছে, তা আমরা কখনো ভুলব না।”


ব্রিটিশ এই আইনপ্রণেতা গত বছর প্রথম এ ধরনের একটি বিল উত্থাপন করেছিলেন। ওই বিলে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে যুক্তরাজ্যের সম্পৃক্ততা নিয়ে তদন্তের দাবি জানানো হয়। এর মধ্যে ইসরাইলে অস্ত্র সরবরাহ, ব্রিটিশ গোয়েন্দা বিমানের ব্যবহার এবং রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ)-এর ঘাঁটি ব্যবহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।


তবে স্টারমার সরকার বিলটির দ্বিতীয় পাঠের সময় তা প্রত্যাখ্যান করে। এরপর জেরেমি করবিন গাজা ইস্যুতে দুই দিনব্যাপী একটি ট্রাইব্যুনালের আয়োজন করেন। সেখানে ফিলিস্তিনি নাগরিক, চিকিৎসক, মানবিক সহায়তাকর্মী এবং আইনি বিশেষজ্ঞদের সাক্ষ্য গ্রহণ করা হয়।


করবিনের দাবি, গাজায় ইসরাইলের সামরিক অভিযানে যুক্তরাজ্যের ভূমিকা ও সহযোগিতার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন, যাতে সরকারের সম্ভাব্য সম্পৃক্ততা সম্পর্কে জনসাধারণের সামনে পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরা যায়।


সম্পর্কিত খবর