সারাদেশ

মেহেরপুর শহরের উপকণ্ঠে সড়ক দুর্ঘটনা, আহত বিআরটিসি চালক

মেহেরপুর প্রতিনিধি

শেয়ারঃ

মেহেরপুর শহরের উপকণ্ঠে সড়ক দুর্ঘটনা, আহত বিআরটিসি চালক- খবরের থাম্বনেইল ফটো

মেহেরপুর শহরের উপকণ্ঠে সড়ক দুর্ঘটনায় বিআরটিসির এক চালক আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, বিআরটিসির একটি কোচ (ঢাকা মেট্রো-ব ১৫-৬০০৪) মেহেরপুর কাউন্টার থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে মেহেরপুর শহরের উপকণ্ঠে ব্র্যাক ও ইমপ্যাক্ট ফাউন্ডেশনের মধ্যবর্তী এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় সামনে একটি ভ্যান চলে আসে।


সংঘর্ষ এড়াতে গিয়ে চালক কোচটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে কোচটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক শামীম আহত হন।


স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত চালক শামীমের বাড়ি পাবনা জেলায় বলে জানা গেছে।


দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।


সম্পর্কিত খবর